EL Publications এর সকল বই শর্টকাট টেকনিকে রচিত হওয়ায় খুব সহজে যেকোন স্টুডেন্ট ভালোভাবে শিখতে পারে এবং পড়া হয় দুর্দান্ত। EL Publications এর সকল বই শর্টকাট টেকনিকে রচিত হওয়ায় খুব সহজে যেকোন স্টুডেন্ট ভালোভাবে শিখতে পারে এবং পড়া হয় দুর্দান্ত।

0 item

৳ 0

whatsapp--v1

About us

স্বাগতম EL Publications-এ। আমরা বিশ্বাস করি, সঠিক এবং মানসম্মত শিক্ষণ সামগ্রী একজন শিক্ষার্থীর ভবিষ্যৎ গড়ার সবচেয়ে বড় হাতিয়ার। সেই লক্ষ্য নিয়েই আমরা কাজ করে যাচ্ছি স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয় ভর্তি ও চাকরির পরীক্ষার্থীদের জন্য যুগোপযোগী ও মানসম্মত বই প্রকাশনা নিয়ে।

​বিশেষ করে এইচএসসি (HSC) ও আলিম পরীক্ষার্থীদের জন্য আমাদের বিশেষায়িত বইসমূহ জটিল বিষয়গুলোকে অত্যন্ত সহজ, সাবলীল এবং শর্টকাট টেকনিকের মাধ্যমে উপস্থাপন করে। আমাদের অভিজ্ঞ লেখক প্যানেল ও শিক্ষাবিদদের অক্লান্ত পরিশ্রমে প্রতিটি বই এমনভাবে তৈরি করা হয়, যেন শিক্ষার্থীরা গৎবাঁধা মুখস্থ বিদ্যার বাইরে গিয়ে সহজে মূল বিষয়বস্তু অনুধাবন করতে পারে এবং পরীক্ষায় সর্বোচ্চ নম্বর নিশ্চিত করতে পারে।

​আমাদের লক্ষ্য:

​শিক্ষার্থীদের মাঝে পড়ালেখার ভীতি দূর করে সহজ ও আনন্দদায়ক উপায়ে শিক্ষা পৌঁছে দেওয়া।

​মানসম্মত ছাপা এবং নির্ভুল কন্টেন্ট নিশ্চিত করা।

​ঘরে বসেই যেন দেশের যেকোনো প্রান্তের শিক্ষার্থী সহজে আমাদের বই পেতে পারে, সেই অনলাইন সেবা নিশ্চিত করা।

​আপনার অ্যাকাডেমিক যাত্রায় ও ক্যারিয়ার গঠনে বিশ্বস্ত সঙ্গী হিসেবে EL Publications সবসময় আপনার পাশে আছে।